কাতার বিশ্বকাপে ৩ জন নারী রেফারি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
কাতার বিশ্বকাপে তিনজন নারী রেফারির অন্তর্ভুক্তি করা হয়েছে। বিষয়টিকে একটি ‘শুভ লক্ষণ’ বলে উল্লেখ করেছেন ওই তিন নারী রেফারির একজন।
ওই তালিকায় থাকা ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমি কোন নারীবাদী মুখপাত্র নই। তবে ওই দেশে একজন মহিলা রেফারি থাকাটা ফিফা এবং কর্তৃপক্ষের কাছে একটি শক্তিশালী লক্ষন।
রক্ষনশীল মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল পরিচালনার জন্য যে ৩৬জন রেফারি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ বছর বয়সি ফ্র্যাপার্টও আছেন। তালিকাভুক্ত বাকী দুই নারী রেফারি হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়সিমি ইয়ামাসিতা।
মানবাধিকার লংঘন এবং সমাজে নারী প্রতিনিধিত্বের সমালোচক হওয়া সত্বেও তেল সমৃদ্ধ ধনী রাস্ট্র কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচন করার কারণ প্রসঙ্গে ফ্র্যাপার্ট স্বীকার করেন,‘ ক্রীড়া সব সময় ভুমিকা পালন করে। ’
ফ্রান্সের ন্যাশনাল ফুটবল সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,‘ বিশ্বকাপ আয়োজন বিষয়ে আমি কোন নীতিনির্ধারক নই। কৃর্তপক্ষ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিয়েছে।
আপনি যখন ওই সব দেশের মহিলা হবেন তখন আলাদভাবে সচেতন থাকবেন। তিন থেকে চার সপ্তাহ আগে আমি সেখানে গিয়েছিলাম। আমাকে সাদরে গ্রহন করা হয়েছে।’
ফ্যাপার্ট তার ক্যারিয়ারে অসংখ্য মাইরফলক স্থাপন করেছেন। তিনি হলেন প্রথম কোন নারী রেফারি যিনি ২০১৯ সালের আগস্টে উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করেছেন, ২০২০ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং ২০২২ সালের মে মাসে ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



